৪ মে ২০২৬

বাংলাদেশে করোনা টিকা সংকট সমাধানের আশ্বাস মার্কিন রাজনীতিবিদদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাদেশে করোনা টিকা সংকট সমাধানের আশ্বাস মার্কিন রাজনীতিবিদদের
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিশাল জনসংখ্যার জন্য করোনা টিকা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র থেকে টিকা সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী নেতা কানেকটিকাটের গভর্নর নেড ল্যামন্ট। কানেকটিকাটে অবস্থিত ফাইজার গ্লোবাল সদর দফতরের কেন্দ্রীয় গবেষণা বিভাগের সহায়তায় বাংলাদেশে বাণিজ্যিকভাবে ভ্যাকসিনের সহ-উৎপাদন ও ভ্যাকসিন সরবরাহের উপায় অনুসন্ধান করতেও সম্মত হন গভর্ণর। গত সোমবার (১২ জুলাই) গভর্নরের বাসভবনে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সাথে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন। এর আগে কানেকটিকাটের হার্টফোর্ড সিটিতে বাংলাদেশি আমেরিকানরা রাষ্ট্রদূতের সম্মানে একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে কংগ্রেসম্যান জন বি লারসন (ডেমোক্র্যাট-কানেকটিকাট), কংগ্রেস মহিলা জাহানা হেইস (ডেমোক্র্যাট-কানেকটিকাট), কানেকটিকাটের লেফটেন্যান্ট গভর্নর সুসান বাইসিউইচ, রাজ্য সিনেটর সৌদ আনোয়ার, ম্যানচেস্টার সিটি মেয়র জে মুরান, কানেকটিকাট ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ন্যান্সি ডিনার্ডো, বাংলাদেশি-আমেরিকান এবং মূলধারার রাজনৈতিক কর্মী মোঃ মাসুদুর রহমান, ডা. মেহেদী আনোয়ারসহ স্থানীয় কমিউনিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের সাথে আলোচনার সময় কংগ্রেস সদস্য লারসন এবং কংগ্রেসওমেন হেইস তাদের ব্যস্ততার মাঝেও বাণিজ্য, কোভিড-১৯ সমর্থনসহ মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিস্তীর্ণ অঞ্চলে বাংলাদেশ-মার্কিন সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার আশ্বাস দেন। হাউস রিপ্রেজেন্টেটিভ আশা করেন যে বাংলাদেশ তার বিশাল জনসংখ্যার আওতায় আসার জন্য কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর ন্যায্য অংশ গ্রহণ করবে। তারা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ এবং বাংলাদেশি প্রবাসীর আগ্রহের পক্ষে প্রচার চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নসহ বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক অগ্রগতিরও প্রশংসা করেছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি