৬ মে ২০২৬

বাংলাদেশে দুর্নীতি বেড়েছে, বিশ্বে অবস্থান ১৩তম: টিআই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাদেশে দুর্নীতি বেড়েছে, বিশ্বে অবস্থান ১৩তম: টিআই

বাংলাপ্রেস জাতীয় দপ্তর: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এর ধারণা সূচকে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। জার্মানভিত্তিক সংস্থাটির করা সূচকে ২০১৮ সালে ১৮০টি দেশের মধ্যে উর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৪৯তম। যা গত বছর ছিল ১৪৩তম। অর্থাৎ এই তালিকায় বাংলাদেশের ছয় ধাপ অবনতি হয়েছে। মঙ্গলবার প্রকাশিত টিআই এর প্রতিবেদনে শুধু অবস্থান নয়, স্কোরেও বাংলাদেশের অবনতি হয়েছে। গত বছরের তুলনায় বাংলাদেশের পয়েন্ট ২ কমেছে। ২০১৮ সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এই সূচকে ০ থেকে ১০০ এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৬। যা গত বছরে ছিল ২৮। বিপরীত দিক থেকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ১৩তম। যা গত বছরে ছিল ১৭তম। অর্থাৎ এই তালিকায়ও বাংলাদেশের চার ধাপ অবনতি হয়েছে। ২০১২ ও ২০১৫ সালে একই অবস্থান ছিল বাংলাদেশের। সমান ২৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও উগান্ডা। দুর্নীতির সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সামনে রয়েছে শুধু আফগানিস্তান। ১৬ স্কোর পেয়ে দেশটির অবস্থান উর্ধ্বক্রম অনুযায়ী ১৭২তম স্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভূটান। ৬৮ স্কোর নিয়ে উর্ধ্বক্রম অনুযায়ী দেশটির অবস্থান ২৫ নম্বরে। এরপর ৪১ স্কোর নিয়ে ভারত ৭৮, ৩৮ স্কোর নিয়ে শ্রীলঙ্কা ৮৯, ৩৩ স্কোর নিয়ে পাকিস্তান ১১৭তম, ৩১ স্কোর নিয়ে নেপাল ও মালদ্বীপ ১২৪তম, ২৬ স্কোর নিয়ে বাংলাদেশ ১৪৯তম এবং ১৬ স্কোর নিয়ে আফগানিস্তান ১৭২তম অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ষষ্ঠবারের মতো শীর্ষ দুর্নীতিগ্রস্থদের তালিকায় দ্বিতীয় অবস্থানেই থাকল বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার এক নম্বরে রয়েছে আফ্রিকার দেশ সোমালিয়া। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া। আর তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে দক্ষিণ সুদান, ইয়েমেন, উত্তর কোরিয়া ও সুদান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি