৪ মে ২০২৬

বাংলাদেশে বন্ধ করে দেওয়া হলো জি বাংলা, জি সিনেমা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাদেশে বন্ধ করে দেওয়া হলো জি বাংলা, জি সিনেমা

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে জি নেটওয়ার্কের সব চ্যানেল বন্ধ রাখা হয়েছে। সে হিসেবে সারা দেশে জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমা ও জি টিভিসহ এই নেটওয়ার্কের চ্যানেলগুলো আপাতত বন্ধ রয়েছে।

ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান 'জাদু ডিজিটালের' কাস্টমার সার্ভিস কর্মকর্তা ফয়সাল আহমেদ আজ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বাংলাদেশে চ্যানেলগুলো বন্ধ রাখা হয়েছে।

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন,২০০৬’ এর উপধারা-১৯(১৩) এর বিধান অনুযায়ী,বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনও চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দেখানো দণ্ডনীয় অপরাধ।

কিন্তু তারপরও একটি স্বার্থন্বেষী মহল অবৈধভাবে টাকা হাতিয়ে নিতে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় সরকার আইনের বিষয়ে আবার কঠোর হয়েছে।

সোমবার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে দুই পরিবেশক (ডিস্ট্রিবিউটর) সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়।

এ নোটিশ প্রাপ্তির পরই জাদু ভিশন সারাদেশে ভারতীয় জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি