বাংলাদেশে বেড়েই চলছে করোনার দাপট !

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে দুই মাসেও করোনাকে লাগাম পড়ানো যায়নি। বরং এর দাপটে সব হিসেব নিকেশ পাল্টে যাচ্ছে। অঘোষিত লকডাউন শিথিলের পর ভাবা হয়েছিল সংক্রমণ কমবে। গত চার দিনের হিসেব সম্পূর্ণ উল্টো।
জ্যামিতিক হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত দুই মাসে এটাই সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১ জন। মারা গেছেন ২৩৯ জন। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
ঢাকার পরেই রয়েছে নারায়ণগঞ্জ। ইতোমধ্যে এই জেলায় ৫৬ জন মারা গেছেন। সোমবার এক মর্মস্পর্শী ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। করোনার উপসর্গ নিয়ে ছেলের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে বাবা হার্ট অ্যাটাকে মারা যান। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬২ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে ১৭৫৬ জন আক্রান্ত হলেন। এ পর্যন্ত মারা গেছেন সাতজন পুলিশ সদস্য।
বিপি/ আর এল
নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন :
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি