৫ মে ২০২৬

বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার মেয়েরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার মেয়েরা
বাংলাপ্রেস ডেস্ক: চলছে বিপিএলের দশম আসর। আগামী ১ মে টুর্নামেন্টটির পর্দা নামার পরই টাইগারদের শুরু হবে জাতীয় দলের ব্যস্ততা। মার্চে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ঢাকায় সফর করবে শ্রীলঙ্কা জাতীয় দল। পুরুষ দলের আসন্ন এই সিরিজের ম্যাচে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলও। প্রথমবারের মতো সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়ার নারীরা। ঢাকায় নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অজি মেয়েরা। এরইমধ্যে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ২০ মার্চ। শ্রীলঙ্কার বিপক্ষে পুরুষ দলের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আর ওয়ানডে ম্যাচগুলো গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। এতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচগুলো ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গড়াবে। মূলত, মেয়েদের খেলার সুযোগ দিতেই ছেলেদের শ্রীলঙ্কা সিরিজের সব ম্যাচ ঢাকার বাইরের দুই ভেন্যু সিলেট ও চট্টগ্রামে রাখা হয়েছে। বিসিবির উইমেন্স উইং সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কান হেড কোচ হাসান তিলকারত্নের অধীনে ক্যাম্প শুরু হবে মেয়েদের।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি