১০ আগস্ট ২০২৬

বাংলাদেশে আসছে না 'পাঠান'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাদেশে আসছে না 'পাঠান'
বাংলাপ্রেস ডেস্ক: আপাতত বাংলাদেশে মুক্তি পাচ্ছে না শাহরুখ খান অভিনীত 'পাঠান'। আগামীকাল (২৫ জানুয়ারি) ভারত ও ভারতের বাইরে বিভিন্ন দেশে একযোগে মুক্তি পাবে ছবিটি। খবর রটে, সাফটা চুক্তির আওতায় 'পাঠান' মুক্তি দেওয়া হতে পারে বাংলাদেশেও। সব ঠিক থাকলে ভারতে 'পাঠান' মুক্তির দু'দিন পর অর্থাৎ ২৭ জানুয়ারি বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল 'পাঠান'-এর। কিন্তু না, আপাতত বাংলাদেশে 'পাঠান' মুক্তি পাচ্ছে না। তথ্য মন্ত্রণালয় থেকে ছবি মুক্তির অনুমতি মেলেনি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে 'পাঠান' মুক্তিসংক্রান্ত মিটিংয়ে ছবিটি এ দেশে মুক্তির কোনো সিদ্ধান্ত হয়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ এবং বাংলাদেশ সিনেমা হল মালিকদের সংগঠনের উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস এখনই দেশে পাঠান মুক্তির কোনো সুযোগ নেই বলে জানান। তবে সিনেপ্রেমীদের আশ্বস্ত করে সুদীপ্ত কুমার দাস বলেন, 'পাঠান' দেশে মুক্তির অনুমতি মিলবেই। আমরা চাইছিলাম ২৭ জানুয়ারি মুক্তি দিতে। সেটা হয়তো সম্ভব হবে না। হয়তো ৩ ফেব্রুয়ারি বা ১০ ফেব্রুয়ারি মুক্তি দেব। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি