বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গেছে ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোটের জন্য
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার দেয়ার খবর দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কাকে আর কবে এই বিপুল পরিমান টাকা দেয়া হয়েছিল এই বিষয়ে অবশ্য মুখ খোলেননি তিনি। তবে এবার এই বিষয়ে মিলল বিস্ফোরক তথ্য।
গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে এবং ‘উগ্র বামপন্থি কমিউনিস্টদের’ ভোট দেয়ার জন্যই বাংলাদেশকে ওই অর্থ দিয়েছিল যুক্তরাষ্ট্র। যাতে তারা ‘উগ্র বামপন্থি কমিউনিস্টদের’ ভোট দিতে পারে। আপনাকে দেখতে হতো, তারা কাকে সমর্থন করছে।
ওই কনফারেন্সের পুরো ভিডিওটি নিজেদের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছে ফক্স নিউজ। এক ঘণ্টা ১৩ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওর ৪০ মিনিটের সময় ট্রাম্পকে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে শোনা যায়।
এর আগে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) গভনরর্স ওয়ার্কিং সেশনে বক্তব্য দেয়ার সময় বাংলাদেশকে দেয়া ২৯ মিলিয়ন ডলারের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে দেয়া হয়েছে দুই কোটি ৯০ লাখ ডলার। তা এমন একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে, যার নাম কেউ শোনেনি। তারা পেয়েছে দুই কোটি ৯০ লাখ ডলার। তারা একটি চেক পেয়েছে। আপনারা কল্পনা করতে পারেন? আপনার সামনে একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে। আপনি এখান থেকে ১০ হাজার, ওখান থেকে ১০ হাজার পান। তারপর যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে দুই কোটি ৯০ লাখ ডলার পান। ওই প্রতিষ্ঠানটিতে কাজ করছেন দু’জন মানুষ। আমি মনে করি তারা খুব খুশি এবং তারা খুব ধনী। মহৎ হওয়ার জন্য খুব তাড়াতাড়ি তারা একটি ভালো ব্যবসা-বিষয়ক ম্যাগাজিনের প্রচ্ছদে চলে আসবেন’।
এদিকে বাংলাদেশ ছাড়াও তিনি ভারতের জন্য খরচ করা ১৮ মিলিয়ন ডলারেরও সমালোচনা করেছেন।
ট্রাম্প বলেন, বাংলাদেশে রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য এবং তাদের সহায়তা করার উদ্দেশ্যে ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়েছিল,
ভারত প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতের নির্বাচনের জন্য ১৮ মিলিয়ন ডলার দেয়া হয়। কেন? কেন আমরা কেবল কাগজের ব্যালট ব্যবহারে ফিরে যাই না? আমাদের নিজেস্ব নির্বাচনে সহায়তা করা উচিত, তাদের নয়। এছাড়া এশিয়ার শিক্ষার উন্নতির জন্য ৪৭ মিলিয়ন ডলার এবং নেপালের জীববৈচিত্র সংরক্ষণের জন্য ১৯ মিলিয়ন ডলার খরচের কথা উল্লেখ করে সমালোচনা করেছেন ট্রাম্প।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি