৪ মে ২০২৬

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু: কংগ্রেসওমেন শিলা জ্যাকসন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু: কংগ্রেসওমেন শিলা জ্যাকসন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কংগ্রেসওমেন শিলা জ্যাকসন লি। দুই দেশের মধ্যে সেরা সম্পর্ক রয়েছে বলে তিনি জানিয়েছেন। গত শুক্রবার (১৮ জুন) হিউস্টনে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সাথে বৈঠককালে তিনি এসব কথা বলেন। মার্কিন প্রতিনিধি পরিষদের অন্যতম প্রভাবশালী সদস্য লি বাণিজ্য, কোভিড-১৯ সহযোগিতা এবং মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিস্তৃত ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও অগ্রসর করতে তার আগ্রহ প্রকাশ করেন। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দুতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কংগ্রেস সদস্য লি বাংলাদেশে এক মিলিয়নের বেশি নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন এবং এই মানবিক সঙ্কট সমাধানে মার্কিন কংগ্রেসে তার অব্যাহত প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের কোভিড-১৯ ভ্যাকসিনের প্রয়োজনের বিষয়ে রাষ্ট্রদূতের অনুরোধের জবাবে কংগ্রেস সদস্য লি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতেই ভ্যাকসিনের প্রাপ্য অংশ লাভ করবে। তিনি মার্কিন কংগ্রেস ও সরকারের পাশাপাশি বাংলাদেশের স্বার্থ রক্ষায় বাংলাদেশসংক্রান্ত কংগ্রেসীয় ককাসকে পুনরুজ্জীবিত করতে সহায়তা প্রদানের ব্যাপারে তার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি যুক্তরাষ্ট্রের, বিশেষ করে টেক্সাসের সাথ বাংলাদেশের পিপল-টু-পিপল যোগাযোগকে উৎসাহিত করেন এবং এই ক্ষেত্রে হিউস্টনের সাথে বাংলাদেশের একটি শহরের মধ্যে সিস্টার-সিটি নেটওয়ার্ক প্রতিষ্ঠায় তার ধারণা ব্যক্ত করেন। সিস্টার-সিটি প্রতিষ্ঠায় হিউস্টন মেয়রের আগ্রহ গত ২১ জুন বাংলাদেশের রাষ্ট্রদূত হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নারের সাথে তার কার্যালয়ে একটি বৈঠক করেন। রাষ্ট্রদূত জ্বালানি, বাণিজ্য, বন্দর ব্যবস্থাপনা এবং চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা আরো অগ্রসর করার বিষয়ে মেয়রের সাথে ফলপ্রসূ আলোচনা করেন। তারা হিউস্টন এবং চট্টগ্রামের মধ্যে সিস্টার-সিটি নেটওয়ার্ক স্থাপনের বিষয়েও আলোচনা করেন এবং সম্মত হন যে এই জাতীয় উদ্যোগ কার্যকরভাবে আমাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতিতে পরিপূরক ভূমিকা রাখবে। রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টনের যৌথ উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। কংগ্রেসের সদস্য শিলা জ্যাকসন লি, টেক্সাস প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্য রন রেনল্ডস, হিউস্টনে বাংলাদেশের অনারারি কনসাল মার্টি ম্যাকভি, হ্যারিস কাউন্টি প্রিসিন্ট-২ এর কমিশনার অ্যাড্রিয়ান গার্সিয়া, হিউস্টন বন্দরের বাণিজ্য উন্নয়ন পরিচালক ডমিনিক ডি সান এবং হিউস্টনে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি এই অনুষ্ঠানে যোগ দেন। এর আগে মার্কিন সিনেটর টেড ক্রুজ (রিপাবলিকান-টেক্সাস) বাংলাদেশ রাষ্ট্রদূতকে টেক্সাসে স্বাগত জানিয়ে সংবর্ধনা পত্র প্রেরণ করেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন। সিনেটর ক্রুজ মার্কিন সিনেটে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বন্ধুত্বকে তুলে ধরতে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি