বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারত সফরে গিয়ে দুই টেস্ট ও দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সফরের প্রথম টি-২০ ম্যাচের ভেন্যু পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতের বিপক্ষে বাংলাদেশ ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট খেলতে নামবে। ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে হবে। ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্কে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।
এরপর ৬ ও ৯ অক্টোবর টি-২০ ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে প্রথম টি-২০ ম্যাচটি হওয়ার কথা ছিল ধর্মশালায়। কিন্তু ওই ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে গোয়ালিওরে। বিসিসিআই জানিয়েছে, ধর্মশালা স্টেডিয়ামের ড্রেসিংরুমের উন্নয়ন কাজ চলবে, যে কারণে ভেন্যুটি পরিবর্তন করা হয়েছে।
গোয়ালিওরের শ্রীমান্ত মাধবরাও সাচিন্দা ক্রিকেট স্টেডিয়াম নতুন করে নির্মাণ করা হয়েছে। নবনির্মিত স্টেডিয়ামটিতে এটিই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে এই ভেন্যুতে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেছে ভারত। শচীন যে ম্যাচে ২০০ রানের ইনিংস খেলেছিলেন।
দুই দলের শেষ টি-২০ ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে। এছাড়া জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ খেলবে বাংলাদেশ। ওই সিরিজের ভেন্যুও পরিবর্তন করা হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি