৪ মে ২০২৬

বাংলাদেশ-ভারত ম্যাচে কেন হাত মেলাননি অধিনায়করা, যা বলল বিসিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ পিএম
বাংলাদেশ-ভারত ম্যাচে কেন হাত মেলাননি অধিনায়করা, যা বলল বিসিবি

বাংলাপ্রেস ডেস্ক:  ভারত আর বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক মোটেও ভালো কাটছে না। ঠিক এই সময়ে দুই দল মাঠে মুখোমুখি। এমন পরিস্থিতিতে দুই অধিনায়ক যখন হাত মেলাবেন না, তখন বার্তাটা নেতিবাচকই ছড়ায়। আজ অ-১৯ বিশ্বকাপ ম্যাচে এ ঘটনায় তাই হয়েছে। তবে এই ঘটনা কেন ঘটেছে, সেটা পরিষ্কার জানিয়েছে বিসিবি। 

দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে বরফ জমেছে শেষ এক বছর ধরে। গেল বছর বাংলাদেশ সফরে আসেনি ভারত। এরপর চলতি বছরের শুরুতে ভারতে ‘চলমান পরিস্থিতির’ কারণে কারণে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেঁটে ফেলার নির্দেশ দেয় বিসিসিআই। এরপর থেকেই বিসিবির সঙ্গে সম্পর্কটা আরও তলানিতে গিয়ে ঠেকেছে। এখন নিরাপত্তার শঙ্কার কারণে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে আইসিসির কাছে।

ঠিক এমনই এক পরিস্থিতিতে অ-১৯ বিশ্বকাপে বাংলাদেশ মুখোমুখি হয় ভারতের। নিজেদের প্রথম ম্যাচে টস শেষে ভারত অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাঠে যাওয়া জাওয়াদ আবরার।

এই টস শুরুতে বৃষ্টির কারণে একটু দেরিতে অনুষ্ঠিত হয়। এরপর টস করতে অবশ্য করার কথা ছিল আজিজুল হাকিম তামিমের। তবে তিনি অনিবার্য কারণে উপস্থিত থাকতে না পারায় টস করতে যান জাওয়াদ আবরার। টস শেষে দুই দলের প্রতিনিধিদের কেউই হাত মেলাননি। যার ফলে বিষয়টা আলোচনায় চলে আসে।

তবে এবার বিসিবি জানাল, বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এক বিবৃতিতে বলা হয়, ‘অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসে উপস্থিত থাকতে পারেননি, ফলে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার সে সময় দলের প্রতিনিধিত্ব করেন। বিসিবি স্পষ্ট করতে চায় যে প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না করাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং তা সাময়িক অসাবধানতার ফল। প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের অশোভনতা বা অসম্মান প্রদর্শনের কোনো অভিপ্রায় এতে ছিল না।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বোর্ড বিষয়টিকে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে; কারণ, ক্রিকেটের চেতনা ও প্রতিপক্ষের প্রতি সম্মান রক্ষা করা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে যেকোনো স্তরেই একটি মৌলিক শর্ত। এ বিষয়ে টিম ম্যানেজমেন্টকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের প্রতিপক্ষ দলের সঙ্গে সব ধরনের যোগাযোগে সর্বোচ্চ ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি