৪ মে ২০২৬

বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৫ জন গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৫ জন গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা এলাকা দিয়ে অবৈধ ভাবে ভার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৫ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। এর মধ্যে ৩ জন পুরুষ, ১ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। সোমবার মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান মঙ্গলবার দুপুরে এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বড়বাদুরা গ্রামের আঃ খালেক ফকিরের ছেলে মোঃ দেলোয়ার হোসেন ফকির (৪২), মোঃ দেলোয়ার হোসেন ফকিরের স্ত্রী মোছাঃ কাজল বেগম (৩৫), সাতক্ষীরা জেলার দেবহাটা থানার খেজুর বাড়িয়া গ্রামের মোঃ আদর আলী গাজী’র ছেলে মোঃ রবিউল ইসলাম গাজী (৪৫), ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আদিম নগর গ্র্রামের মোঃ কালাম শেখের ছেলে মোঃ জহির শেখ (২৭) ও মাদারীপুর জেলার শিবচর থানার কাদিরপুর গ্রামের মোঃ জসিম গাজী’র ছেলে মোঃ তানভির হোসেন (১৬)। তাদেরকে বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের অপরাধে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি