৬ মে ২০২৬

বাংলাদেশ রেলওয়ে কোরবানির পশু পরিবহণ করবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশ রেলওয়ে কোরবানির পশু পরিবহণ করবে

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ঈদুল আযহায় বাংলাদেশ রেলওয়ে কোরবানির পশু পরিবহণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার দুপুরে নিজ দপ্তরে ব্রিফিং এর সময় তিনি আরও জানান, মূলত দেশের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চল থেকে পশু আসবে। পশ্চিমাঞ্চল থেকে আসা প্রতিটি লাগেজ ভ্যান ১৬টি করে পশু পরিবহণ করবে।

রেলপথ মন্ত্রী আরো জানান, এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী হিসেবে ট্রেন দেয়া হবে। আনুমানিক পরিবহণ ব্যয় হবে ১৫শ থেকে আড়াই হাজার টাকার মধ্যে। আসন্ন ঈদুল আযহায় বিশেষ যাত্রীবাহি ট্রেন চালানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি