৪ মে ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সিরিজের সূচি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট আর তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে পাকিস্তান দল আসবেন আগামী ১৫ নভেম্বর। ২০১৬ সালের এশিয়া কাপের পর বাংলাদেশে এটিই হবে পাকিস্তান দলের প্রথম সফর। ১৯ নভেম্বর হবে প্রথম ম্যাচ, পরের দুটি টি-টোয়েন্টি ২০ ও ২২ নভেম্বর। ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট খেলতে এরপর আবারও মিরপুরে ফিরবে দুই দল। শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৪ ডিসেম্বর। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে দলটি সর্বশেষ আথিতেয়তা নিয়েছিল সেই ২০১৫ সালে। সেই সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে আর এক টি-টোয়েন্টি খেলেছিল পাকিস্তান। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হবার পাশাপাশি একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও হেরেছিল ম্যান ইন গ্রীনরা। তবে টেস্ট সিরিজ পাকিস্তান জিতেছিল ১-০–তে। বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি