৪ মে ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ

বাংলাপ্রেস ডেস্ক: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে চলতি বছরের জুনে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। আজ (১১ মার্চ) বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগ মুহূর্তে খবরটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রকাশ করা সূচি অনুযায়ী, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ১১ জুনে। লড়াইয়ের মঞ্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। আর দ্বিতীয়টি গড়াবে ১৯ জুন, ভেন্যু হোম অব ক্রিকেট মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ম্যাচ দুটি খেলতে জুনের প্রথম সপ্তাহেই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।

এ সফরে চারদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে অজিদের। আগামী ৩০ মে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, চট্টগ্রামে ১-৮ জুনের মধ্যেই প্রস্তুতি ম্যাচটার আয়োজন করবে বিসিবি।

এদিকে, টেস্ট সিরিজ খেলতে এ নিয়ে তৃতীয়বার বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। শেষবার ২০১৭ সালে এসেছিল অজিরা। আর বাংলাদেশ অস্ট্রেলিয়ায় সবশেষ টেস্ট খেলে সেই ২০০৩ সালে।

অন্যদিকে, বাংলাদেশে সাধারণত জুন মাসে বৃষ্টির প্রবণতা অনেক বেশি থাকে। ২০১৫ সালের জুনের এই সময়ে ভারতের সঙ্গে একটি টেস্ট ম্যাচ আয়োজন করেছিল বিসিবি। ভারি বর্ষণের কারণে ম্যাচটার মীমাংসা হয়নি। ড্র হয় বৃষ্টিভেজা টেস্টটি। এবারও তেমন কিছু হলে লাভবান হবে বাংলাদেশই। পয়েন্ট পেতে পারে টাইগাররা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি