বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশ ও ভারতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করছি। প্রয়োজনে ভারতের কাছে যে কোনো পদক্ষেপের অনুরোধ করা যাবে। বুধবার (২১ আগস্ট) ভারত থেকে পানির ঢল আসা নিয়ে প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন এসব কথা বলেন। তিনি বলেন, পানির ঢল নামার পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি।
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই দেশের সরকার প্রধান ইতোমধ্যে টেলিফোনে কথা বলেছেন। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধান উপদেষ্টা একটি সম্মেলনেও অংশগ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার সামনে সৌজন্য সাক্ষাৎ রয়েছে। কিছু সমস্যার মধ্যে রেলের একটি বিষয় রয়েছে। এছাড়া কিছু ছাত্র এসেছিলেন, যারা ভারত থেকে তৃতীয় দেশের ভিসা সংগ্রহ করে থাকেন, এখন যেহেতু ভারতীয় ভিসা ব্যবস্থা আংশিকভাবে কাজ করছে। ফলে এখানে সমস্যা সৃষ্টি হয়েছে। স্থল বন্দরে আমদানি-রপ্তানিতে কিছু সমস্যা ছিল, সেগুলো দূর করা হচ্ছে বলে জানান পররাষ্ট্র সচিব
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]