২২ জুন ২০২৬

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও দুই দলের সঙ্গে ফটোসেশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও দুই দলের সঙ্গে ফটোসেশন
বাংলাপ্রেস ডেস্ক: দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে আসে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গত ১৭ মার্চ ঢাকায় পা রাখে অস্ট্রেলিয়ার মেয়েরা। সফরে ইতিমধ্যে ওয়ানডে সিরিজ শেষ করে টি-টোয়েন্টিতেও বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দুইটি ম্যাচ শেষ হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এদিকে সিরিজ চলাকালীন দুই দলের ক্রিকেটারদেরসঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (এপ্রিল ০৩) গণভবনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী দু'দলের ক্যাপটেনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অস্ট্রেলিয়া জাতীয় নারী দলের ক্যাপ্টেন প্রধানমন্ত্রীর হাতে দলের জার্সি তুলে দেন। পরে দুই দলের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি