৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ নিজেই নিজের ভবিষ্যতের বিরুদ্ধে: সালমান মুক্তাদির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাদেশ নিজেই নিজের ভবিষ্যতের বিরুদ্ধে: সালমান মুক্তাদির
বাংলাপ্রেস ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে আন্দোলন করছেন তারা। এ আন্দোলনে মুখোমুখি অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। মূলত সড়ক আটকিয়ে জনসাধারণ হয়রানি ঠেকাতে মাঠে নেমেছে বাহিনীটি। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে ৩টা থেকে বৃষ্টির মধ্যেই কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় কোটাপ্রথা বাতিলের দাবিতে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবস্থান নিতে দেখা যায় তাদের। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিতে থাকেন আন্দোলনকারীরা। শুরুতে সংক্ষিপ্ত সমাবেশ হয়। আর আন্দোলন শুরুর পর ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এদিন শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে শেয়ার করেছেন দেশের আলোচিত ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির। এ অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘কোটা একটি কেলেঙ্কারি। এটা সবসময়ই হবে। আর এটা লজ্জাজনক যে, বাংলাদেশ নিজেই নিজের ভবিষ্যতের বিরুদ্ধে। এত অপ্রয়োজনীয় বিলম্ব। সংশ্লিষ্টদের উচিত শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়া। লাঠি, ব্লকেড ও ট্যাঙ্ক দিয়ে অপরাধীদের মতো তাদের সঙ্গে আচরণ করা না।’ বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি