৪ মে ২০২৬

বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা রিশাদ, বললেন মঈন আলী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পিএম
বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা রিশাদ, বললেন মঈন আলী

বাংলাপ্রেস ডেস্ক:   অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন। সবশেষ ম্যাচে চার ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। তার দল হোবার্ট হারিকেন্স ৩৭ রানে হারিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে। 

গত মাসে রিশাদ পার্থ স্করচার্সের বিপক্ষেও তিন উইকেট নিয়েছিলেন ৩৩ রান দিয়ে। বিপিএলে না খেলে বিবিএলে গিয়ে রিশাদ যে ভালো করেছেন, তার পারফরম্যান্সই সেকথা বলছে।

এদিকে বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। তিনি রিশাদকে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার বলে মনে করেন। 

শনিবার সিলেট টাইটান্সের হয়ে সংবাদ সম্মেলনে আসা মঈন বলেন, ‘আমি মনে করি, বিগ ব্যাশে খেলার সঠিক সিদ্ধান্ত নিয়েছে রিশাদ। সেখানে সে আরও বেশি শিখবে।’

রিশাদের বিগ ব্যাশে হোবার্টের হয়ে খেলে শেখাটা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ, জানালেন মঈন আলী। তিনি বলেন, ‘সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। কারণ সে লেগ-স্পিনার, তরুণ, প্রতিভাবান।’ 

তার চোখে, রিশাদই বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হতে চলেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, রিশাদ বাংলাদেশের পরবর্তী বড় খেলোয়াড়। সে দারুণ বোলার। এখন নিজের জায়গা তৈরি করছে।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি