৪ মে ২০২৬

বাংলাদেশ ফিরলে বিশ্বকাপে ভারতের মুখোমুখি পাকিস্তান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ পিএম
বাংলাদেশ ফিরলে বিশ্বকাপে ভারতের মুখোমুখি পাকিস্তান

বাংলাপ্রেস ডেস্ক:   নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশ দলকে।

আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারত ম্যাচ বয়কট করছে পাকিস্তান। তাতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে আইসিসি। তাই পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার অনুরোধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

এব্যাপারে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, পাকিস্তানকে তাদের প্রাপ্য সম্মান ও বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে না আনলে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না পাকিস্তান। 

তিনি জিও নিউজকে বলেন, ‘পাকিস্তান তখনই কেবল ভারতের সঙ্গে ম্যাচ খেলবে যখন বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হবে এবং পাকিস্তানকে সম্মান দেয়া হবে।’

ইউটিউব চ্যানেল কট বিহাইন্ডে রশিদ লতিফ বলেন, ‘যত ইচ্ছে আইসিসি চিঠি লিখুক। পিসিবিকে কেন চিঠি লিখছো, পাকিস্তান সরকারকে চিঠি লিখো। পিসিবি তো কোন প্রেস রিলিজ দেয়নি, চিঠিও লেখেনি।’

তিনি অপাকিস্তান সরকার আমাদের না করে দিয়েছে, যেমনটা ভারতকে তাদের সরকার না করে। আমরা সরকারের অধীনস্থ, আমরা যেতে পারি না। তোমরা এসে আমাদের নিয়ে যাও, বাংলাদেশকেও ডাকো। সব ঝামেলা শেষ করো।’

অনেকে মনে করছেন বাংলাদেশের মতো পাকিস্তানকেও বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে আইসিসি। এ ব্যাপারে রশিদ লতিফ বলেন, 'নিষিদ্ধ করলে বাংলাদেশ-পাকিস্তান মিলে আমরা এমন একটা টুর্নামেন্ট করব যেখানে আমরা নিজেদের মধ্যেই খেলব।'

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি