৪ মে ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে, আশা প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে, আশা প্রধানমন্ত্রীর

খেলাধুলা ডেস্ক: ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে মিশনে বুধবার দেশ ছাড়ছে বাংলাদেশ দল। এর আগে মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ক্রিকেটাররা। এসময় বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলতে মাশরাফিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সবসময় আত্মবিশ্বাস নিয়ে খেলবে। আমরাই জিতব মনের মধ্যে এ বিশ্বাস রাখবে। যদি, কিন্তু, না-এরকম দোটানায় ভুগবে না। হেরে গেলে কী হবে- এ চিন্তা করা যাবে না। সবসময় মনে করবে, আমরাই জিতব। এরপর যা হয় হবে। খেলায় হার-জিত থাকবেই। তবু দেশের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েই খেলতে হবে।

এ সময় আয়ারল্যান্ড ও বিশ্বকাপগামী ক্রিকেটাররা ছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় দলের কোচিং স্টাফ ও বোর্ড কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বকাপের আগে আয়ার‍ল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী ১ মে দেশ ছেড়ে উড়াল দেবেন মাশরাফি-সাকিবরা। স্বাগতিকরা ছাড়া এ টুর্নামেন্টের অপর দল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। ৫-১৭ মে হবে তিনজাতি সিরিজটি।

এরপর টাইগাররা উড়াল দেবেন ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে। আগামী ৩০ মে মাঠে গড়াবে এবারের ক্রিকেটের সর্বোচ্চ আসর। বাংলাদেশ প্রথম মাঠে নামবে ২ জুন। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

ত্রিদেশীয় সিরিজের দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।

বিশ্বকাপ দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ রাহী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি