বাংলাদেশ এগিয়ে যাক-এটাই আওয়ামী লীগের লক্ষ্য : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ আয়োজিত ৬ষ্ঠ জাতীয় কনভেনশন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাক-এটাই এখন আওয়ামী লীগের লক্ষ্য। এদেশের মানুষ ভিক্ষা করবে, এটাই ছিল অবৈধ ক্ষমতাদখলকারীদের উদ্দেশ্য। ।
কৃষি উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, জমির সীমাবদ্ধতা সত্ত্বেও ব্যবস্থাপনার কারণে খাদ্যে আজ স্বয়ংসম্পূর্ণ দেশ। বর্গা চাষিদের জন্য বর্তমান সরকার ঋণের ব্যবস্থা করে দিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবজি উৎপাদনে বিশ্বে আমরা তৃতীয় স্থান অর্জন করে আছি, আলু উৎপাদনে অষ্টম স্থান, আম উৎপাদনে সপ্তম, মৎস্য উৎপাদনে তৃতীয়। আসলে আমাদের দেশে আমরা এখন স্বয়ং সম্পূর্ণ। এখন আমাদের এগুলোকে প্রক্রিয়াজাত করতে হবে। আমাদের দেশের মানুষের এখন আর্থ সামাজিক উন্নয়ন হচ্ছে। আমাদের নিজস্ব বাজার আরও বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত খাদ্যশস্য প্রক্রিয়াজাত করতে পারলে আমাদের দেশে বিক্রি করতে পারবো আবার বিদেশেও রপ্তানি করতে পারবো।'
নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, 'তৃতীয় টার্মে জনগণ ভোট দিলে আমরা ক্ষমতায় আসবো, আর না দিলে আমরা বলতে পারি না। হয়তো আসবো না। কিন্তু আমরা চাই, যে অগ্রযাত্রাটা আমরা শুরু করেছি সেটা যেন থেমে না থাকে।'
তিনি আরও বলেন, 'বিএনপির নীতি হলো, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে না। বিদেশ থেকে ভিক্ষা আনতে হবে। কিন্তু আর যেন বাংলাদেশকে কারো কাছে ভিক্ষার হাত বাড়াতে না হয়।'
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি