৪ মে ২০২৬

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: অনেক সমস্যা মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মনুষ্যসৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে হয়েছে। সেগুলো অতিক্রম করেও বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। প্রাকতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঝড়-ঝাপ্টা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ যতই আসুক না কেন বাংলাদেশের জনগণ তা মোকাবেলা করতে পারে। আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এসব কথা বলেন।যে দক্ষতার মাধ্যমে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশ এগিয়ে ছিল, টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) পথেও একইভাবে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এমডিজি সেটি বাস্তবায়নেও কিন্তু বাংলাদেশ অনেক... আমি বলব অগ্রগামী ছিল এবং সেখানে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে আর এসডিজির ক্ষেত্রেও আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিকদর্শন আছে এবং আমরা পরিকল্পিতভাবে এগোচ্ছি বলেই এটা অর্জন সম্ভব।এসডিজি বাস্তবায়নে সরকার সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছে এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এগুলো গ্রহণ করা হয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে ঘোষণাপত্র, গঠনতন্ত্র এবং নির্বাচনী ইশতেহার, সেখানেও আমরা দেশের উন্নয়নের দিকে চিন্তা করেই বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেছি। এবং আমরা সেভাবেই সরকার গঠন করার পর থেকে কার্যকর পদক্ষেপ নিচ্ছি। যার ফলাফল আজকে এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম অবস্থানে আছে। ...বিশেষ করে করোনাভাইরাসের কারণে যখন সারাবিশ্বের অর্থনীতি স্থবির, সেই সময় একদিকেকরোনাভাইরাস মোকাবেলা করা, মানুষকে সুরক্ষিত করা অপরদিকে অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল রাখা। সম্মিলিতভাবে কাজ করার কারণেই বাংলাদেশের সব অর্জিত উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তার সবচেয়ে ভালো লাগে সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয়, সেটা বাস্তবায়নে সামরিক-অসামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, দলীয় নেতাকর্মীসহ দেশের জনগণ তা গ্রহণ করে ও বাস্তবায়নে এগিয়ে আসে। তার আগে প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত স্মারকগ্রন্থ ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’-এর মোড়ক উন্মোচন করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি