বাংলাদেশ বিমানে যান্ত্রিক ত্রুটি সিলেট বিমানবন্দরে জরুরি অবতরণ
বাংলাপ্রেস অনলাইন: যান্ত্রিক ত্রুটির কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।
বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে আসা ফ্লাইটটি জরুরি অবতরণ করে। জানা যায়, ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬০১ নম্বর ফ্লাইটটি ৬৫ জন যাত্রী নিয়ে সিলেটে আসে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানের ল্যান্ডিং চাকায় সমস্যা দেখা দেয়। বিষয়টি যাত্রীদের অবহিত করেন পাইলট। ওই সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। শুরু হয় তাদের কান্না। পরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি জানার পর যাত্রীদের অনেকেই কান্নাকাটি শুরু করেন, অনেকেই আল্লাহর নাম জপতে থাকেন। বিমানের পাইলট খুবই দক্ষতার সাথে দুইবারের চেষ্টায় অবতরণ করেন।’ তিনি আরো বলেন, ‘ফ্লাইট ল্যান্ড করার পর আমরা চারপাশে ফায়ার ব্রিগেডের গাড়ি, নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রস্তুত দেখতে পাই।’
এ বিষয়ে বিমানের সহকারী স্টেশন ম্যানেজার ওমর হায়াত বলেন, ‘চাকায় সামান্য সমস্যা হয়েছিল। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে ফ্লাইট অবতরণ করে।’
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি