৮ মে ২০২৬

বাংলাদেশ বিমানে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশ বিমানে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ বিমান এয়ারলাইনসেকোনো দুর্নীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন শেষে এক বক্তৃতায় এ কথা বলেন তিনি।

এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোবাইল অ্যাপ ও দুটি ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ও সোনার তরী’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তা বা মন্ত্রী-সাংসদ যারা বিমানবন্দর ব্যবহার করেন নিয়ম মেনে যেভাবে করার কথা ঠিক সেভাবে করবেন। বাড়তি সুবিধা নিতে গেলে হবে না। এসব চলতে থাকলে সেটা বন্ধ করে দেব।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বিমান খালি, টিকেট নাই। এমনটিও আর হওয়া যাবে না। আর কিছুদিন আগে বাংলাদেশ বিমান যেন স্বর্ণ প্রসবিনী বিমান হয়ে গিয়েছিল, প্রচুর স্বর্ণ পাওয়া যাচ্ছিল।

এখনো পাওয়া যায়, এটা বন্ধ করতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন অভিযান চলছে, মাদকের বিরুদ্ধে যেমন অভিযান চলছে দুর্নীতির বিরুদ্ধেও অভিযান চলবে। সবাই পরিশ্রম করে যাবে আর কেউ কেউ দুর্নীতি করে বাড়তি সুবিধা নিয়ে নেবে, এটা হতে দেওয়া হবে না।’

বিমানবন্দরে প্রবাসীদের যাতে কোনো হয়রানি না করা হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘টিকেট কেনা থেকে সিট দেখা, অ্যাপে সব ধরনের সুবিধা পাবেন যাত্রীরা। আর তৃতীয় টার্মিনালের সঙ্গে আধুনিক কার্গো ভিলেজ করা হবে। কার্গো বিমান ছাড়া বিমান লাভজনক হবে না।’

এ সময় কক্সবাজার বিমানবন্দরকেও আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যে দুটি ড্রিমলাইনার আমরা কিনলাম ৭৮ আর ৭৯, এগুলো নিজেদের রিজার্ভ থেকে আমরা কিনেছি। অভ্যন্তরীণ রুটের জন্য আরো তিনটি উড়োজাহাজ যুক্ত হবে। কানাডার কাছ থেকে কেনা হচ্ছে। আস্তে আস্তে আমরা নিজেদের সক্ষমতা দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ এগিয়ে নেব।’

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে এটি হবে সবার প্রত্যাশার একটি সুন্দর ও অত্যাধুনিক বিমানবন্দর। আগামী ৪৮ মাসের মধ্যে এ টার্মিনালের নির্মাণকাজ সম্পন্ন হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি