৬ মে ২০২৬

বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ : শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ : শিক্ষামন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেছেন, আগামীতে যেন বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা না হয় সে জন্যই লোডশেডিং। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়েই জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে ও দাম বৃদ্ধি পেয়েছে। ফলে সারা বিশ্বেই সমস্যা হচ্ছে। তবে এটা নিয়ে কোনো গুজব ছড়ানো যাবে না এবং কেউ গুজব ছড়ালে সেদিকে খেয়াল রাখতে হবে। dipuবুধবার (২০ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সামাজিক সংগঠন অগ্রসর এই অনুষ্ঠানের আয়োজন করে। ‘পদ্মা-মেঘনা ও যমুনার চরাঞ্চলে যেখানে সৌরবিদ্যুত ঠিক মতো ব্যবহার করা যায় না, আমরা সেখানেও নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ পোঁছে দিয়েছি। তাই লোডশেডিংসহ যেকোনো বিষয় নিয়ে কোনো গুজবে কান দেওয়া যাবে না’ বলেন শিক্ষামন্ত্রী। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি