৮ মে ২০২৬

'বাংলাবান্ধায় স্থলবন্দর উন্নয়ন পরিচালনা কমিটি'র সভায় খালিদ মাহমুদ চৌধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
'বাংলাবান্ধায় স্থলবন্দর উন্নয়ন পরিচালনা কমিটি'র সভায় খালিদ মাহমুদ চৌধুরী

হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকেঃ বাংলাদেশের উন্নয়নে সরকার সূদুর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। যেখানে যা দরকার সরকার সেখানে তাই করবে। ইতিমধ্যে বাংলাদেশের নৌপথগুলোকে সংস্কার করা ।এর জন্য নদী খাল খনন করা হয়েছে। ১০ হাজার কিলোমিটার নৌপথ কে ঢেলে সাজানো হয়েছে।

আগামীতে ব্যাবসা বাণিজ্য সম্প্রসারনের লক্ষ্যে করোতোয়া নদীকে জাহাজ চলাচলের উপযোগী হিসেবে গড়ে তোলা হবে। সরকার এ সম্পর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে । চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভায় শনিবার (১৮ জানুয়ারী) এসব কথা বলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী । এসময় তিনি বলেন ২০২৩ সালের মধ্যে বাংলাবান্ধা রেল লাইন সম্প্রসারিত হবে। বাংলাবান্ধা সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দর। কারণ এই বন্দর চারটি দেশের সাথে সংযুক্ত।

এসময় তিনি ব্যবসায়ী, সিএন্ড এফ এজেন্ট, শ্রমিক এবং বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত শোনেন। বক্তারা বাংলাবান্ধা স্থলবন্দরের নানা সমস্যা তুলে ধরেন । ব্যবসায়ী নেতারা বলেন সম্ভাবনাময় এই স্থলবন্দর আরও সম্প্রসারিত করা দরকার। এছাড়া ওজন মেশিন বাড়াতে হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। যত্র তত্র অপরিকল্পিত অবকাঠামা গড়ে তোলা বন্ধ করা সহ ১০ টি লিখিত প্রস্তাবনা দেয় আমদানী রপ্তানীকারক এসাসিয়েশন। এসময় বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার দে বলেন বাংলাবান্ধা স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের জন্য আরও ৪০ বিঘা জমি অধিগ্রহণ করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

এসময় আরও বক্তব্য রাখেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান, কাষ্টম কমিশনার (রংপুর) শওকত আল সাদী, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় ১৮ বিজিবির সিও ল্যাপটেন্যান্ট কর্ণেল আনিসুর রহমান, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, বাংলাবান্ধা ল্যান্ড পোর্টের জিএম হাবিবুর রহমান, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী রপ্তাণী কারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, ১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরতি-ই- খুদা মিলন, শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুল ইসলাম প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি