বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পঞ্চগড় প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা ১১ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি। আজ মঙ্গলবার সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানি গ্রুপ এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন যুগ্ম আবায়ক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সিদ্ধান্ত মোতাবেক ১৮ এপ্রিল সকাল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
২৯ এপ্রিল থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আবারও পন্য আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে স্থলবন্দর বন্ধের সময়েও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত স্বাভাবিক থাকবে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি