৭ মে ২০২৬

বাংলাবান্ধা স্থলবন্দর  লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাবান্ধা স্থলবন্দর  লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
হাফিজুর রহমান হাবিব,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলা বাংলাবান্ধা স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক  ইউনিয়নের রেজি: নং রাজ:২৬৩৪ এর  ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রয়ারী  সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা বিরতিহীনভাবে চলে ভোট গ্রহন। নির্বাচনে মোট ২৬৬ ভোটারের মধ্যে ২৫৯জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করে। সভাপতি পদে মো.আকতারুল ইসলাম (চেয়ার) প্রতীকে ১৪৮ ভোট, সহ- সভাপতি পদে মো. আজমত আলী (হরিণ ) প্রতীকে ১৫৬ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল রহমান (চশমা ) প্রতীকে ১৮৫ ভোট এবং সহ- সাধারণ সম্পাদক পদে মো.শহিদুল ইসলাম মাসুদ (অটো রিক্স) প্রতীকে ১১৮ ভোট, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল আলী ঢোল প্রতিকে ৭৭ ভোট,অর্থ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম ফুটবল প্রতিকে ১০৪ ভোট,দপ্তর সম্পাদক মোঃ জুবের আলী মাছ প্রতিকে ১২৭ ভোট,প্রচার সম্পাদক আব্দুল মালেক মই প্রতিকে ১৩৫ ভোট এবং কার্য নির্বাহী সদস্য পদে সপিকুল ইসলাম টেবিল প্রতিকে ১৬১ ভোট  পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে তেতুলিয়া উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা  মো. নবিউল করিম সরকার  প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।  সহকারী প্রিজাইডিং অফিসারের  হিসেবে দায়িত্ব পালন করেন তেতুলিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুলার রহমান, আকরাম হোসেন জাকারিয়া,আইবুল হক এবংআইন-শৃঙ্খলা, সার্বিক দায়িত্ব পালন করেন তেতুলিয়া মডেল থানার এসআই গোলাম নুর কিবরিয়া, জহিদুল ইসলাম এ এসআই পলাশ চন্দ্রসহ ২০ জনের  প্রতিনিধি একটি  দল। ফলাফল ঘোষণা পূর্ব সভায় বক্তব্য রাখেন-  উপজেলা নির্বাহি অফিসার মোঃ ফজলে রাব্বি, বাংলাবান্ধা পরিষদের চেয়ারম্যান কুদরতি ই খোদা মিলন, থানা কর্মকর্তা ইনচার্জ সুজয় কুমার রায়, নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্যবৃন্দ।  
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি