বাংলাবান্ধা ইউনিয়নে উপজেলা চেয়ারম্যানের ঈদ উপহার সামগ্রী বিতরণ
হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকেঃ বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া করোনা ভাইরাসের কারনে ঘোষিত লকডাউনের অসহায় হয়ে যাওয়া লোকদের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বাংলাবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগ সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলু।
রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউপি কার্যালয় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও তিনি তেঁতুলিয়া উপজেলায় পর্যায়ক্রমে ৭০০ পরিবারকে ঈদ উপহার সামগ্রী পৌছে দেওয়া হবে জানান। উপজেলা চেয়ারম্যান বলেন, আমরা করোনা ভাইরাসের শুরু থেকেই উপজেলার বিভিন্ন স্তরের অসহায় কর্মহীন মানুষকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সহায়তা করে আসিতেছি ও আগামীতে যতটুকু সম্ভব সাধ্যমত চেষ্টা অব্যহত থাকবে।
এ সময় বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা,তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম,বাংলাবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইনুল হক,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগের সদস্যবৃন্দ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি