ভার্জিনিয়ায় সাহিত্যপ্রেমীদের মিলনমেলা
বাংলা সাহিত্যকে বিশ্বময় ছড়িয়ে দিতে প্রবাসী লেখকদের আহ্বান
ছাবেদ সাথী, ভার্জিনিয়া থেকে ফিরে: বাংলা সাহিত্যচর্চাকে বিশ্বময় ছড়িয়ে দিতে প্রবাসী সাহিত্যস্রষ্টাদের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে এমন মতই ব্যক্ত করেছেন বক্তারা। গত রবিবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত নিউজ বাংলা অনলাইন নিউজ পোর্টালের আয়োজিত সাহিত্য সম্মেলনে তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানটি প্রবাসে অবস্থানরত কবি, লেখক ও সাহিত্যিকদের এক মিলনমেলায় পরিণত হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং দেশের বাইরে থাকা বাংলা ভাষার সৃজনশীল ব্যক্তিত্বরা সম্মেলনে যোগ দেন। তারা বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত ও সমৃদ্ধ করে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বমঞ্চে অনন্য বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে আছে। তাই প্রবাসী লেখকদের নিয়মিত সৃজনশীল চর্চা ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও বাংলা সাহিত্যকে আকর্ষণীয় করে তোলার সুযোগ রয়েছে।
সাহিত্য সম্মেলনে কবিতা পাঠ, গল্প আলোচনা, গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপনসহ নানা সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন ছিল। আয়োজকরা জানান, প্রবাসে বাংলা সাহিত্যচর্চাকে এগিয়ে নিতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন করা হবে।
আতিয়া মাহজাবীন নিতুর সঞ্চালনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সকালের উদ্বোধনী অনুষ্ঠান। স্থানীয় বাংলা স্কুলের শিক্ষার্থীরা পরিবেশন করেন 'সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ'। পরিচালনা করেন বিসিসিডিআই বাংলা স্কুলের শিক্ষক নাসের চৌধুরী। 'আনন্দধারা বহিছে ভুবনে' সঙ্গীতে নৃত্য পরিবেশন করেন দেশ ও প্রবাসের প্রখ্যাত নৃত্যশিল্পী লায়লা হাসান।

ভার্চুয়ালি উদ্বোধনী বক্তব্য ও অনুষ্ঠান উদ্বোধন করেন প্রখ্যাত অভিনেতা হাসান ইমাম। 'ধনধান্যে পুষ্পে ভরা, ও 'ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা' সমবেত গানে অংশ নেন নিউজ বাংলার শিল্পীরা এবং নৃত্যে অংশ নেন মরিয়ম ইসলাম।
এরপর ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এ সময় নিউজ-বাংলার পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন রায়হান আহমদ, শফি দেলোয়ার কাজল, এন্থনি পিউস গোমেজ। এ পর্বটি উপস্থাপনা করেন নাহিদ পারভীন।

ওয়াশিংটন মেট্রো এলাকার লেখকডুয়াফির তরুণ লেখকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তরুণ প্রজন্মের লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তা বেইন, বিজন বোস এবং অভিষেক সাহা
কবিতা আবৃত্তি করেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক কর্মকর্তা ও সাংবাদিক সরকার কবিরুদ্দিন। ওয়াশিংটন মেট্রো এলাকাসহ বিভিন্ন অঙ্গরাজ্যের অতিথি লেখকবৃন্দের সঙ্গে পরিচয় করিয়ে দেন লেখক সাংবাদিক সুবীর কাশ্মীর পেরেরা, কাজী স্বপন, দিনা ফেরদৌস,নাহিদ পারভীন,নাইম রহমান ও দ্যানিয়েল কুদ্দুছ।
নিউজ বাংলার পাতা থেকে বা নিউজ বাংলার পথচলা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রয়াত লেখক ওয়াহেদ হোসাইনীর সদ্য প্রকাশিত গ্রন্থ 'ওয়াশিংটনের জানালা' মোড়ক উম্মোচন করা হয়। মোড়ক উম্মোচন করেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার ও আনিস আহমেদ। এ সময় বক্তব্য দেন সহুল আহমেদ, আনিস আহমেদ, ফাতেমা সিদ্দিকী ও সন্তোষ বড়ুয়া।

নিউজ বাংলার সম্পাদক শফি দেলোয়ার কাজল তাঁর পত্রিকার লেখক সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরা হলেন- ড. আশরাফ আহমেদ, আনিস আহমেদ, ড. নজরুল ইসলাম, সন্তোষ বড়ুয়া, এন্থনি পিউস গোমেজ, শফি দেলোয়ার কাজল, রায়হান আহমেদ, নাজনীন আক্তার, সুবীর কাশ্মীর, কাজী স্বপন, দিনা রদৌস, মিজানুর রহমান খান, কুলসুম আলম ও ছাবেদ সাথী। এ পর্ব উপস্থাপনা করেন নাহিদ পারভীন।
ড. আরিফ মহিউদ্দিনের সঞ্চালনায় প্রযুক্তির ছোঁয়ায় সাহিত্য: ডিজিটাল ও এআই প্রভাব নিয়ে আলোচনায় অংশ নেন- ড. নজরুল ইসলাম, ড. বদরুলহুদা খান, কবি আহমেদ মাযহার, ড. ফয়সল কাদের ও শামারুখ আহমেদ।

কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে 'যুগে যুগে জ্যোতির্ময় নজরুল, চির ভাস্বর, চির অম্লান'। মূল আলোচক ছিলেন ড. গুলশান আরা, কাজী বেলাল শাহজাহান, রোকেয়া হায়দার ও লিপি দেওয়ান। কবিতা আবৃত্তি করেন রোকেয়া হায়দার, হুমায়রা হায়দার,সাবিনা নিরু, কাজী ওয়াহেদুজ্জামান স্বপনও অদিতি সাদিয়া রহমান,কবির কিরণ।
শ্রুতিনাটক 'মেহের নিগার' এ অভিনয় করেন ক্লেমেন্ট স্বপন গমেজ ও আফরিন ফেন্সি। ড. আমীনুর রহমানের সঞ্চালনায় 'প্রবাসে বাংলা সাহিত্য চর্চা' নিয়ে আলোচনা করেন- ড. আশরাফ আহমেদ, আহমাদ মাযহার,অধ্যাপক হোসাইন কবির, ড. আব্দুন নূর।

রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে 'স্বদেশ চেতনায় আমাদের রবীন্দ্রনাথ' আলোচনা 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' নৃত্যাভিনয় পরিবেশন করা হয়। শামীম চৌধুরীর সঞ্চালনায়
বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করা হয়। এতে অংশ নেন- বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ও ড. আদনান মোর্শেদ। এসময় সঙ্গীত পরিবেশন করেন নাসের চৌধুরী ও আবৃত্তি করেন সিলিকা কণা। অ্যালেন গিন্সবার্গের 'সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতা অবলম্বনে সৃষ্টি নৃত্যাঙ্গনে অংশ নেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
শফি দেলোয়ার কাজলের পরিচালনায় 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাট্যাংশে অংশ নেন মিজানুর রহমান, কুলসুম আলম,তাপস দাস ও তিলক কর।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কৌশলী ইমা, সুকান্ত বড়ুয়া, এস কে মিলন মাওলা, ডরোথী বোস ও তাপস গমেজ। নৃত্য পরিবেশন করেন তা থৈ ড্যান্স গ্রুপ (পরমা সান্যাল ও ড্যান্স গ্রূপ)।
অনুষ্ঠানের বিভিন্ন পর্ব উপস্থাপনায় ছিলেন-আতিয়া মাহজাবীন নিতু, ড. মরিয়ম পারভীন, কুলসুম আলম ও তাসকিন বিন্তে সিদ্দিকী। নিউজ-বাংলা পরিবারের পক্ষ থেকে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন শফি দেলোয়ার কাজল, রায়হান আহমদ ও এন্থনি পিউস গোমেজ।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি