২৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের


বাংলাপ্রেস ডেস্ক: বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবাদাতাদের মধ্যে আরও জনপ্রিয় করতে ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতিহাসেরবই পড়ুন

রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হওয়া অনুর্ধ্ব ২ হাজার টাকার প্রতিটি বাংলা কিউআর লেনদেনের বিপরীতে একোয়্যারিং প্রতিষ্ঠান ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ০.২০ শতাংশ হারে প্রণোদনা পাবে।

ব্যক্তিগত খুচরা হিসাবের (পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট) মাধ্যমে যুক্ত হওয়া ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদাতা, পাশাপাশি বৈধ ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টদের মাধ্যমে করা লেনদেনের বিপরীতে এই প্রণোদনা মাসিক ভিত্তিতে প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ব্যবহার আরও বাড়াতে এ বছরের ১০ আগস্ট জারি করা আগের এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংশ্লিষ্ট বিধানটি প্রতিস্থাপন করে এই নতুন নিয়ম চালু করা হয়েছে।

এতে বলা হয়, আগের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি