৮ মে ২০২৬

বাংলা একাডেমি পুরস্কার পেলেন যারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলা একাডেমি পুরস্কার পেলেন যারা

বাংলাপ্রেস ডেস্ক: সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৯ পেলেন দেশের ১০ জন খ্যাতিমান সাহিত্যিক। রোববার (২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলা উদ্বোধনের পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে গত ২৩ জানুয়ারি বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- ওয়াসি আহমেদ (কথা সাহিত্য), মাকিদ হায়দার (কবিতা), স্বরোচিষ সরকার (প্রবন্ধ), খায়রুল আলম সবুজ (অনুবাদ), ফারুক মঈনউদ্দীন (আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী), রতন সিদ্দিকী (নাটক), নাদিরা মজুমদার (বিজ্ঞান/কল্পবিজ্ঞান), রহীম শাহ (শিশুসাহিত্য), সাইমন জাকারিয়া (ফোকলোর) এবং রফিকুল ইসলাম (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকেরই হাতে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও ৩ লাখ করে টাকা তুলে দেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি