৫ মে ২০২৬

বান্দরবানে চট্টগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে অস্ত্র সহ আটক ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বান্দরবানে চট্টগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে অস্ত্র সহ আটক ১

নুসিং থোয়াই মারমা বান্দরবান থেকে : বান্দরবানে বিদেশী অস্ত্রসহ লাল জিয়াম বম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রুমা উপজেলার বেথেল পাড়া এলাকা থেকে র‍্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি চায়না পিস্তল ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটককৃত লাল জিয়াম বম রুমা উপজেলার হ্যাপিহিল পাড়া বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেজর মাসুদের নেতৃত্বে চট্টগ্রাম র‍্যাব-৭ এর একটি টিম রুমা উপজেলার বেথেল পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঐ এলাকা থেকে লালজিয়াম বম (৩৮) নামে একজনকে আটক করে , তার কাছ থেকে ১টি চায়না পিস্তল ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রুমা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, চট্টগ্রাম র‍্যাব-৭ এর একটি টিম রুমা বেথেল পাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ লাল জিয়াম নামে এক ব্যক্তিকে আটক পূর্বক থানায় হাজির করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি