৫ মে ২০২৬

বান্দরবানে আসন্ন নির্বাচনে কাকে সমর্থন দিবে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় জেএসএস!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বান্দরবানে আসন্ন নির্বাচনে কাকে সমর্থন দিবে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় জেএসএস!

নুসিং মারমা, বান্দরবান থেকে : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে ভোটের রাজনীতিতে ৩য় অবস্থানে থাকা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) দলীয় কোন প্রার্থী ঘোষনা না করলেও আওয়ামী লীগ, নাকি বিএনপির প্রার্থীকে সমর্থন দিচ্ছেন সেই ব্যাপারে ব্যাপক কৌতুহল স্থানীয় ভোটারদের মাঝে। তবে বিষয়টির আনুষ্ঠানিক ঘোষনার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছে জেএসএস।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের তৃণমূল নেতা মং প্রু মার্মা অপহরণের দায়ে করা মামলার আসামি হওয়ায় বান্দরবানে জেএসএস এর শীর্ষ পর্যায়ের নেতারা ঘরছাড়া হয়। বিগত উপজেলা নির্বাচনে জেএসএস বিএনপির প্রার্থীদের, সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রসন্ন কান্তি তংচঙ্গ্যাকে সমর্থন ও পৌরসভা নির্বাচনে সতন্ত্র প্রার্থীকে সমর্থন করলেও এবার সংসদ নির্বাচনে দলীয় কোন প্রার্থী দেয়নি জেএসএস, তবে অন্য কোন দলের বা সতন্ত্র প্রার্থীকে সমর্থন দিবে সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি সংগঠনটি।

এই ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জলি মং মার্মা বলেন, আওয়ামী লীগের সাথে আমাদের দূরত্ব কমে আগের চেয়ে সম্পর্ক অনেক বেশি ভালো,তবে কাকে সমর্থন দিবো সেটা কেন্দ্রের উপর নির্ভর করছে।

আরো জানা গেছে, বান্দরবানের প্রতিটি নির্বাচনে জেএসএস এর প্রত্যক্ষ বা পরোক্ষ্য অংশগ্রহন থাকে,এবারও তার ব্যতিক্রম হবেনা। সেক্ষেত্রে আওয়ামী লীগ বিরোধী যেকোন শক্তিকে দলটি সমর্থন দিতে পারে এমন মত স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের। এক সময়ের রাজনীতির ঘনিষ্ট মিত্র পার্বত্য জনসংহতি সমিতির বিরোধিতার কারণে নির্বাচনী বৈতরণী পার হওয়া আওয়ামী লীগের পক্ষে কিছুটা কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জেলার রাজনীতিতে ইতিমধ্যে জেএসএস সাথে আওয়ামী লীগের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন হচ্ছে, দুটি দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বেড়েছে, স্থানীয় নেতাদের মধ্যে একাধিকবার বৈঠক হলেও বিএনপির প্রার্থীকে সমর্থন দেবার বিষয়ে বিএনপি ও জেএসএস নেতাদের মধ্যে কোন ধরণের বৈঠক বা আলাপ হয়নি। অন্যদিকে জেএসএস নেতাদের মামলা প্রত্যাহারের অগ্রগতি হয়েছে বলে জেএসএস সূত্র জানায়। আর এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগের প্রতি অনেকটা পজেটিভ অবস্থানে আছে জেএসএস।

এই ব্যাপারে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বলেন,জেএসএস সাথে এখনও কোন ধরণের আলাপ হয়নি। আগে আমাদের ঘর গোছায়, তারপর বিষয়টি নিয়ে ভেবে দেখবো আমরা। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সূত্রে জানা গেছে, বান্দরবান আসনে জেএসএস কোন রাজনৈতিক দলের বা সতন্ত্র প্রার্থীকে সমর্থন দিবেন সেই ব্যাপারে সিদ্ধান্ত নিবেন জেএসএস কেন্দ্রীয় সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা, আগামী ১ সপ্তাহের মধ্যে বান্দরবান জেলার নেতাদের নিয়ে বৈঠক করে তারা দলীয় ভাবে কাকে সমর্থন করবেন সেই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষনা দেওয়া হতে পারে।

এই বিষয়ে বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি একে এম জাহাঙ্গীর বাংলাপ্রেস কে বলেন, শান্তিচুক্তির পূর্ন বাস্তবায়নের জন্য নীতিগত ভাবে আওয়ামীলীগকে সমর্থন দেওয়া প্রয়োজন, আমরা আশাকরি জেএসএস আওয়ামী লীগকে সমর্থন দিবে।

প্রসঙ্গত,বান্দরবানে আওয়ামী লীগ থেকে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, বিএনপি থেকে সাচিং প্রু জেরী, মাম্যাচিংসহ মোট ৯জন মনোনয়নপত্র দাখিল করেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি