৪ মে ২০২৬

বান্ধবীর মামলায় ম্যারাডোনা গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বান্ধবীর মামলায় ম্যারাডোনা গ্রেফতার

বাংলাপ্রেস ডেস্ক : আর্জেন্টিনা ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনা। খেলোয়াড়ি জীবনে থাকতেই মাঠের বাইরের ঘটনার কারণে নিয়মিত আলোচনায় থাকতেন। খেলা ছাড়ার পরও ব্যক্তিগত জীবনে বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি।

সবশেষ কীর্তি ঘটলো গ্রেফতারের মাধ্যমে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর খবর, ম্যারাডোনার সাবেক বান্ধবী রসিও অলিভার করা মামলার কারণে বুয়েনস আয়ারস বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে ম্যারাডোনাকে।

গত ডিসেম্বরে ছাড়াছাড়ি হওয়ার আগে ছয় বছরের সম্পর্ক ছিল ম্যারাডোনা-অলিভার মধ্যে। বিচ্ছেদের পর অর্থনৈতিক ক্ষতিপূরণ হিসেবে ৯ মিলিয়ন ডলার বা ৭৬ কোটি টাকার মামলা ঠুকে দিয়েছে অলিভা।

সে মামলার জেরেই মেক্সিকো থেকে ফেরার পথে গ্রেফতার করা হয় ম্যারাডোনাকে। স্যান মিগুয়েলের পারিবারিক আদালতে ম্যারাডোনার বিপক্ষে এ মামলা লড়বেন অলিভা।

তবে গ্রেফতারের পর তাকে আটকে রাখেনি পুলিশ। কর্তৃপক্ষ তাকে গ্রেফতারের পর আলাদাভাবে ডেকে নিয়ে আনুষ্ঠানিক নোটিশ দিয়েছে অলিভার মামলার ব্যাপারে এবং আগামী ১৩ জুন পরবর্তী শুনানির দিনক্ষণ ঠিক করেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি