৫ মে ২০২৬

বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি সাহারা খাতুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি সাহারা খাতুন
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘদিন অসুস্থ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে উন্নত চিকিসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। ভর্তি করা হয়েছে বামরুনগ্রাদ হাসপাতালে। সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে রওয়ানা হয়। বিকেল ৪টার দিকে সেখানে তাকে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান  এ তথ্য জানান। এর আগে সাহারা খাতুন দীর্ঘদিন রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতেও ছিলেন কিছুদিন। তবে সাহারা খাতুনের অবস্থার সামান্য উন্নতি হলে গত ২২ জুন তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিফন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। এরপর গত ২৪ জুন মেডিক্যাল বোর্ড জানিয়েছিলো উন্নত চিকিৎসার জন্য সাহারা খাতুনকে বিদেশ নেওয়া যেতে পারে। জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি