বালিয়াকান্দিতে ১০ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন এলাকার বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্ট্যানো মো. তোফাজ্জেল হোসেনসহ প্রমুখ।
পরে জব্দ করা জালগুলো বালিয়াকান্দি উপজেলা স্টেডিয়ামে (কুঠির মাঠ) নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, ‘দেশীয় মাছ রক্ষায় এই ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। মাছের বংশবিস্তার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সরকারের ১৮০ দিনের পথচলা স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রতিফলন: মাহদী আমিন
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি