৫ মে ২০২৬

বাকি জীবন গাড়িতেই কাটিয়ে দেবেন তারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাকি জীবন গাড়িতেই কাটিয়ে দেবেন তারা

বাংলাপ্রেস ডেস্ক: এই শহরে বসবাসের জন্য আদর্শ বাসা নিয়ে অভিযোগ আর অসহায়ত্বের সীমানা নেই ভাড়াটিয়াদের। ব্যাচেলরদের বেলায় সেই অসহায়ত্ব হয়ে ওঠে নিয়তির লিখন! এসব মেনে নিয়েই এই শহরের মানুষ জীবন যুদ্ধ করে যাচ্ছে। শুধু ব্যতিক্রম দেখা গেল শুধু একজনকে। অভিনেতা আফরান নিশো!

তিনি সিদ্ধান্ত নিলেন, এভাবে বাড়িওয়ালাদের সঙ্গে পরাজিত হয়ে আর নয়। তিনি একাই একশো। বাকি জীবন কাটিয়ে দেবেন নিজের গাড়িতেই! যেখানে তার নিত্য প্রয়োজনীয় সব জিনিষ তোলা থাকবে। তিনি মনে করেন, এটাই এই শহরে হওয়া দরকার- যদি বাঁচতে হয়।

না, বাস্তব জীবনে নয়। এটি মূলত একটি নাটকের গল্প। নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। গল্পটাও তারই, নাম ‘একাই ১০০’।

চলতি সপ্তাহে শুটিং শেষ হওয়া এই নাটকে আফরান নিশোর বিপরীতে আছেন মেহজাবীন চৌধুরী। নাটকটি নিয়ে আরিয়ান বলেন, ব্যাচেলরদের বাসা বিড়ম্বনার নানা ঘটনা থেকেই গল্পটি মাথায় আসে। কাজটি শেষ করলাম মাত্রই। আমার মনে হচ্ছে, একটু ভিন্ন কিছু হবে। মানে বেশ মজা পাবেন দর্শকরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি