বাজপেয়ীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বাংলাপ্রেস অনলাইন : ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে আঞ্চলিক রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হলো। এ অঞ্চলের উন্নয়নে তার অবদান জনগণ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। রাষ্ট্রপতি এসময় তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোকপ্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। দীর্ঘদিনের অসুস্থতার পর ৯৩ বছরে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমস) হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নয় সপ্তাহ ধরে হাসপাতালে থাকাকালেই বাজপেয়ীর স্বাস্থ্য গত মঙ্গলবার থেকে খারাপ হতে শুরু করে। কিডনিতে সংক্রমণ, বুক ধড়ফড় ও প্রস্রাবজনিত সমস্যা নিয়ে গত ১১ জুন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বাংলাপ্রেস /এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি