৬ মে ২০২৬

বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট
বাংলাপ্রেস ডেস্ক: বাজারে আসছে ৫০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই সংবলিত নোট আগামী রোববার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। এরপর বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে। বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নতুন মুদ্রিত নোটের রঙ, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি