৬ মে ২০২৬

বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা হতে আপত্তি নেই ফাউচির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা হতে আপত্তি নেই ফাউচির
নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নিজের প্রশাসনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচিকে নিয়োগের প্রস্তাব জানালে তাতে তিনি সম্মতি জানিয়েছেন। ফাউচি জানিয়েছেন, তিনি এ প্রস্তাব পাওয়া মাত্রই এতে 'হ্যা' বলে দিয়েছেন। তিনি বলেন, অবশ্যই, আমি যেখানে ছিলাম সেখানে দাঁড়িয়েই হ্যা বলে দিয়েছি। এনবিসিইকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রে জাতীয় এলার্জি ও সংক্রামক রোগ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন ফাউচি। বাইডেন নিজেও তাকে তার কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আবির্ভূত হওয়া ফাউচি বৃহস্পতিবার বাইডেন ও তার দলের সঙ্গে করোনাভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিয়ে তিনি কথা বলেছেন। ফাউচি বলেন, আমি খুব আনন্দিত যে টিকা কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রথম বৈঠকে বসেছি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ফাউচি গত কয়েকটি প্রশাসনে যে দায়িত্ব পালন করেছেন আমি তাকে ঠিক সেই দায়িত্বেই থেকে যেতে বলেছি। একইসঙ্গে আমি তাকে আমার প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হতে এবং আমার কোভিড দলে যোগ দিতে অনুরোধ করেছি। ডা. ফাউচি নিরাপদ বললে তিনি নিজে জনসম্মুখে খুশি মনে কোভিড-১৯ এর টিকা নিতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, আমেরিকার জনগণকে এটা জানানো প্রয়োজন যে, টিকা গ্রহণ নিরাপদ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি