৬ মে ২০২৬

বাইডেনের অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাইডেনের অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউ ইর্য়কে আসা রাষ্ট্র ও সরকার প্রধানগণের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্ষ্ট লেডি এ অনুষ্ঠানের আয়োজন করেন। আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে অভ্যর্থনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ম্যানহাটনের হোটেল লটেতে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘বাইডেন ও ফার্ষ্ট লেডি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান।’ তিনি বলেন, এ সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে, পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। বাংলাদেশ সফরে বাইডেনকে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি