৭ মে ২০২৬

বাইডেনের মন্ত্রিসভায় প্রথম সমকামী মন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাইডেনের মন্ত্রিসভায় প্রথম সমকামী মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভায় প্রথম সমকামী মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন পিট বুটিগিগ। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাউথ ব্যান্ড নগরীর সাবেক মেয়র পিট ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাছাই পর্বে প্রার্থী ছিলেন।তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সমকামী মন্ত্রী।স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন পিট বুটিগিগকে তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ঘোষণা দেন। ২ ফেব্রুয়ারি মার্কিন সিনেটে পরিবহন বিষয়ক মন্ত্রী হিসেবে পিট বুটিগিগের মনোনয়ন সিনেটে নিশ্চিত হয়েছে। পিট বুটিগিগ শুধু ইতিহাস সৃষ্টিকারী প্রথম সমকামী মন্ত্রী নন, তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভায় সবচেয়ে কম বয়সী মন্ত্রীও। ৩৯ বছরের পিটকে বাইডেন প্রশাসনে মিলেনিয়াল প্রজন্মের প্রতিনিধি হিসেবে মনে করা হচ্ছে। অ্যারিজোনা থেকে নির্বাচিত প্রথম উভলিঙ্গের সিনেটর ক্রিস্টেন সাইনেমা ২ ফেব্রুয়ারি পিট বুটিগিগের মনোনয়ন নিশ্চিত করার শুনানিতে সভাপতিত্ব করেন। সিনেটে ৮৬-১৩ ভোটে তাঁর মনোনয়ন নিশ্চিত হয়। সিনেট শুনানিতে দেওয়া বক্তব্যে পিট বুটিগিগ বলেন, যুক্তরাষ্ট্রের বর্ণবাদ ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সংযোগ সৃষ্টির জন্য অবকাঠামো খুবই জরুরি বিষয়। পরিবহনমন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট বাইডেনের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিশ্রুতি, মহামারি মোকাবিলাসহ অন্য বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কাজ করবেন তিনি। ৫৫ হাজার কর্মী ও বার্ষিক বিশাল বাজেটের ফেডারেল পরিবহন বিভাগের নেতৃত্ব দেবেন পিট বুটিগিগ। পরিবহনমন্ত্রী হিসেবে নিজের নাম ঘোষণার পর দেওয়া এক বক্তব্যে পিট বুটিগিগ বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের সমকামীদের জন্য আজকের ঘোষণা কতটা আনন্দের, তা আমি জানি।’ পিট বলেন, ১৭ বছর বয়েসে টেলিভিশন সংবাদে দেখেছিলেন, প্রেসিডেন্ট ক্লিনটন মার্কিন অ্যাম্বাসেডর হিসেবে জেমস হোরম্যানের নাম ঘোষণার বিষয়টি। এখন সে দিনটির কথা মনে পড়ছে। ১৯৯৮ সালে সমকামী জেমস হোরম্যানের মনোনয়ন নিশ্চিতের বিষয়টি তৎকালীন সিনেট সদস্যরা অস্বীকার করেছিলেন। যুক্তরাষ্ট্রে সমকামীদের প্রকৃত সমস্যা যে কত গভীর, তা তিনি তখনই বুঝেছিলেন। মন্ত্রী হিসেবে তাঁর নিয়োগ সমকামীদের সাহস জোগাবে। এদিকে পিটের নিয়োগে সমকামী গ্রুপগুলো উচ্ছ্বসিত। নাগরিক অধিকারের পক্ষে এ বিষয়কে একটি অগ্রসর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শীর্ষ মার্কিন ‘লেসবিয়ান গে বাই সেক্সুয়েল ট্রান্সজেন্ডার কুইয়ার’ গ্রুপের সংগঠনের প্রেসিডেন্ট কেইট এলিস পিট বুটিগিগকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রে সমকামীদের অধিকার আদায়ের দীর্ঘ লড়াই আরেকটি সাফল্যের ধাপে পৌঁছেছে।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সমাজ ও রাজনীতিতে সমকামীদের সংগঠনগুলো সাম্প্রতিক সময়ে খুবই শক্তিশালী হয়ে উঠেছে। সর্বত্র রক্ষণশীলদের বিরোধিতার পরও সমাজে, রাজনীতিতে ও প্রশাসনে সমকামী হিসেবে বৈষম্য করা এখানে দণ্ডনীয় অপরাধ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি