বাইডেনের মাসিক বেতন ৩৩,৩৩৩ ডলার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মাসিক বেতন নির্ধারন করা হয়েছে। বছরে ৪ লাখ ডলার হিসেবে তিনি প্রতি মাসে বেতন পাবেন ৩৩,৩৩৩ ডলার। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী একজন প্রেসিডেন্ট দায়িত্বে থাকাকালীন একটি নির্দিষ্ট অংকের বেতন পাওয়ার নিয়ম আছে। ইউএস কোডের অনুচ্ছেদ ৩ বলছে, একজন প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে ৪ লাখ ডলার (অর্থাৎ বছরে ৩ কোটি ৯০ লাখ টাকার বেশি) পাবেন।বাইডেনও সেই একই স্কেলে বেতন পেতে যাচ্ছেন। যার মাসিক পরিমাণ দাঁড়ায় ৩৩,৩৩৩ দশমিক ৩৩ ডলার।
এ ছাড়া প্রতি বছর আনুষঙ্গিক ব্যয় হিসেবে ৫০ হাজার ডলার (৪ লাখ টাকার বেশি), বেড়ানোর জন্য ১ লাখ ডলার (প্রায় ৮৫ লাখ টাকা) এবং বিনোদন ভাতা হিসেবে বছরে ১৯ হাজার মার্কিন ডলার (১৬ লাখ টাকার বেশি) পান একজন মার্কিন প্রেসিডেন্ট।
দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্টরা সরকারি তহবিল থেকে নির্দিষ্ট অংকের বেতন পান। সার্বক্ষণিক নিরাপত্তা, স্বাস্থ্যবিমার মতো কিছু সুবিধা অব্যাহত থাকে। তবে প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সাজসজ্জার জন্য আলাদা করে কোনো অর্থ বরাদ্দ থাকে না। কোনো ডিজাইনার যদি পোশাক উপহার দিতে চান, সাধারণত তা গ্রহণ করার নিয়ম নেই। প্রেসিডেন্ট যদি উপহার গ্রহণ করেনও, একবার পরার পরই সেটি জাতীয় সংগ্রহশালায় জমা দিয়ে দিতে হয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি