৭ মে ২০২৬

বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে আসা ৯ লাখ ৮৫ হাজার অভিবাসীর অস্থায়ী বৈধতা বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে আসা ৯ লাখ ৮৫ হাজার অভিবাসীর অস্থায়ী বৈধতা বাতিল
  আবু সাবেত: বাইডেন প্রশাসনের সময় সিবিপি ওয়ান অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী প্রায় ৯ লাখ ৮৫ হাজার অভিবাসীর প্যারোল স্ট্যাটাস (অস্থায়ী বৈধ অবস্থান) বাতিল করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘোষণা দেন ডিএইচএস। এই অভিবাসীরা সীমান্তে প্রবেশের অ্যাপয়েন্টমেন্ট নিতে সিবিপি ওয়ান অ্যাপ ব্যবহার করেছিলেন এবং অনেকেই যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করতে ও অস্থায়ীভাবে কাজ করার অনুমতি পেয়েছিলেন। ডিএইচএস -এর বিবৃতিতে বলা হয়েছে, 'বাইডেন প্রশাসন প্যারোলের ক্ষমতার অপব্যবহার করে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে খারাপ সীমান্ত সংকট আরও তীব্র হয়েছে। ফেডারেল আইনের অধীনে, প্রেসিডেন্টের সমর্থনে সচিব ক্রিস্টি নোয়েমের প্যারোল বাতিলের পূর্ণ ক্ষমতা রয়েছে। এই প্যারোল বাতিল একটি প্রতিশ্রুতি পূরণ-সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য।' প্রশাসন ইতিমধ্যেই সংশ্লিষ্ট অভিবাসীদের ইমেইল পাঠানো শুরু করেছে, তাতে তাঁদের বলা হচ্ছে তাঁরা যেন 'সিবিপি হোম' নামের অ্যাপের মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান-এই অ্যাপটি ট্রাম্প প্রশাসনের সংস্করণ। তবে 'ইউনাইটিং ফর ইউক্রেন' প্রোগ্রামে আসা ইউক্রেনীয় নাগরিক এবং 'অপারেশন অ্যালাইস ওয়েলকাম'-এর আওতায় আসা আফগানদের ওপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। এর আগে ডিএইচএস কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার নাগরিকদের প্যারোলও বাতিল করেছে। এর আগেও ডিএইচএস কিউবান, হাইতিয়ান, নিকারাগুয়ান এবং ভেনেজুয়েলান নাগরিকদের জন্য প্যারোল বাতিল করেছিল, যাঁরা সিবিপি ওয়ান অ্যাপের মাধ্যমে প্যারোল চেয়েছিলেন, তবে তাঁদের যুক্তরাষ্ট্র-ভিত্তিক কোনো অর্থনৈতিক স্পনসর থাকলে সেই শর্তে। ওই সিদ্ধান্তের ফলে প্রভাবিত ৫লাখের বেশি মানুষ ২৪ এপ্রিলের মধ্যে তাঁদের অবস্থান হারাবেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রথম কার্যদিবসেই সিবিপি ওয়ান অ্যাপ স্থগিত করেছিলেন, যার ফলে হাজার হাজার মানুষ, যাঁদের অ্যাপয়েন্টমেন্ট ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল এবং সকলেই সীমান্তে আটকে পড়েন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি