বাহরাইনে দুটি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-২৩ দল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতির জন্য বাহরাইনে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি হবে ১৮ ও ২২ আগস্ট। আজ জাতীয় দল কমিটির সভায় ম্যাচ খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
তবে এই দলের কোচ কে হচ্ছেন সেটি এখনো চূড়ান্ত হয়নি।সভা শেষে কমিটির সদস্য ইকবাল হোসেন বলেছেন, ‘দুই-তিন দিনের মধ্যে কোচ ও খেলোয়াড়দের নাম চূড়ান্ত করে আমরা জানিয়ে দেব। কোচের ব্যাপারে এখনো সিদ্ধান্তে পৌঁছাইনি আমরা। আরেকবার আলোচনায় বসে সিদ্ধান্ত নেব। এরপরই শুরু হবে ক্যাম্প।হাভিয়ের কাবরেরা ও অ-২৩ দলের কোচ মিলে দল চূড়ান্ত করবে।’এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও বাংলাদেশের গ্রুপে আছে সিঙ্গাপুর ও ইয়েমেন। ৩, ৬ ও ৯ সেপ্টেম্বর হবে ম্যাচগুলো।
একই সময়ে চলবে ফিফা উইন্ডো, সেসময় নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সিনিয়র দল।জাতীয় দলে থাকা ২৩ বছরের নিচের অধিকাংশ খেলোয়াড়কে রাখা হতে পারে অনূর্ধ্ব-২৩ দলে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি