বাগদাদে সামরিক বিমানবন্দরে ড্রোন বিধ্বস্ত, রকেট হামলা
বাংলাপ্রেস ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। শহরের সামরিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে আবারও চালানো হয়েছে ড্রোন ও রকেট হামলা। এসব হামলায় একটি সংরক্ষণাগারে আগুন লাগার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৬ মার্চ) আল জাজিরার প্রতিবেদেনে বলা হয়, ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। তবে নিরাপত্তা সূত্রের দাবি, ড্রোনটি বিমানবন্দরের সামরিক অংশে পড়ে এবং এতে একটি গুদামঘরে আগুন ধরে যায়।
ড্রোনটি পড়ার প্রায় এক ঘণ্টা আগে ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছিল, বাগদাদ বিমানবন্দরের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের লজিস্টিক সহায়তা কেন্দ্রে রকেট হামলা চালানো হয়েছে।
কর্তৃপক্ষের তথ্যমতে, বাগদাদের পশ্চিমে আবু গারিব এলাকা থেকে একটি যানবাহন ব্যবহার করে রকেটগুলো ছোড়া হয়। রকেটগুলো একটি খোলা জায়গায় গিয়ে পড়ে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইরাকি কর্মকর্তারা আরও জানান, হামলায় ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়িটির ভেতরে আরও কয়েকটি রকেট পাওয়া গেছে, যেগুলো নিক্ষেপের জন্য প্রস্তুত ছিল। ঘটনার পরপরই এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
গত কয়েক দিনে বাগদাদ বিমানবন্দর এলাকা বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে গত তিন দিনে একাধিক ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।
অন্যদিকে পৃথক এক ঘটনায় ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় তেল ও জ্বালানি খাতে কাজ করা একটি মার্কিন কোম্পানির স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরাকের এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার পর ওই স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
সঙ্গীত একাডেমি