৯ আগস্ট ২০২৬

বাড়ি থেকে অন্তর্বাস পড়ে আসতে ভুলে গিয়েছ নাকি !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাড়ি থেকে অন্তর্বাস পড়ে আসতে ভুলে গিয়েছ নাকি !

বাংলাপ্রেস ডেস্ক : ট্যাটু নিয়ে অনেক অভিনেত্রীই অল্প-বিস্তর প্যাশনেট। কখনও তাঁদের বক্ষ বিভাজিকা থেকে উঁকি মারছে রংবেরঙের উল্কি তো কখনও বা আবার পায়ে-কোমরে শোভা পাচ্ছে যৌন আবেদনমূলক ট্যাটু। শরীরের খাঁজে আবার এই ট্যাটু দেখানোর জন্যই অভিনেত্রীরা পোশাক নির্বাচন করে থাকেন। সেই পথ অনুসরণ করেছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত বরুচাও। আর তাতেই ঘটে বিপত্তি। নেটদুনিয়ায় শোরগোল পড়ে যায় নুসরাতের পোশাক নিয়ে।

অনেকের কাছে এটা পোশাক বিভ্রাটের তকমা পেলেও কেউ কেউ আবার প্রশংসাও করেছেন অভিনেত্রীর সাহসিকতার। ৬৫তম ফিল্মফেয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাস্যময়ী ধরা দিলেন সবুজ রঙের গাউনে। পরনে হাই থাই স্লিট গাউন। খোলা চুল, কানপাশা, নূন্যতম মেক-আপ। ডান পায়ের পুরোটা তো অবশ্যই তার সঙ্গে সেই পোশাকে নুসরতের কোমরের অংশও দৃশ্যমান। তবে নেটিজেনদের নজর কেড়েছে নুসরাতের কোমরের নিচে এবং প্রায় গোপন অঙ্গের পাশে আঁকা একটি ট্যাটু।

ওয়ান শোল্ডার এই সবুজ রঙের গাউন পরা ছবি ইনস্টাগ্রামের পাশাপাশি টুইটারেও শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী। অভিনেত্রী নুসরত বরুচাকে কটাক্ষ করে নেটিজেনদের কেউ আবার বলেছেন, “বাড়ি থেকে অন্তর্বাস পরে আসতে ভুলে গিয়েছ নাকি?” তবে অনেকেই আবার অভিনেত্রীর সাহসিকতায় মুগ্ধ হয়েছেন।

সেলিব্রিটি হওয়াটা কি আর কম ঝক্কির! চারিদিকে হাজারও ক্যামেরা। পাপারাজিদের চেঁচামেচি, ছোটাছুটি, সব সময়েই প্রচারের আলোয়। কাজেই তটস্থ থাকতে হয় সর্বক্ষণ। পান থেকে চুন খসলেই হল। নেটিজেনদের রোষানলে পড়া শুধু মুহূর্তের অপেক্ষা। নুসরত বরিচার ক্ষেত্রেও তাই হয়েছে। বলিউজডে পা রেখেছিলেন অনেক আগেই। কিন্তু নজর কেড়েছেন ‘প্যায়ার কা পঞ্চনামা’, ছবি দিয়ে। যে ছবিতে নুসরতের বিপরীতে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানকে। এবার ফিল্মফেয়ারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পোশাক নির্বাচনের জন্য নেটিজেনদের কাছে ট্রোলের শিকার হলেন অভিনেত্রী নুসরত বরুচা। ১৩ মার্চ মুক্তি পাচ্ছে নুসরত বরুচা এবং রাজকুমার রাও অভিনীত ‘ছলাঙ্গ’। নেপথ্যে পরিচালক হনসল মেহেতা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি