২৬ সেপ্টেম্বর ২০২৬

বাদ পড়া ২ লাখ শিশু আসছে হাম-রুবেলার টিকার আওতায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম
বাদ পড়া ২ লাখ শিশু আসছে হাম-রুবেলার টিকার আওতায়

বাংলাপ্রেস ডেস্ক: শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ টিকাদান ক্যাম্পেইন— ‘এমআর মপ-আপ ক্যাম্পেইন ২০২৬’। হাম ও রুবেলার (এমআর) টিকা থেকে বাদ পড়াদের টিকার আওতায় আনতে শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া বিশেষ এই ক্যাম্পেইন চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার প্রায় ২ লাখ ৪ হাজার শিশুকে অনুসন্ধানের আওতায় এনে টিকাবঞ্চিত শিশুদের প্রয়োজনীয় এমআর টিকা দেয়া হবে।

এই ক্যাম্পেইনের আওতায় ডিএসসিসির বিভিন্ন এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী যেসব শিশু এখনও হাম ও রুবেলার টিকা পায়নি, বাড়ি বাড়ি ও এলাকাভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে তাদের শনাক্ত করে টিকার আওতায় আনা হবে। ডিএসসিসির সব অঞ্চল ও ওয়ার্ডে নিবিড়ভাবে এই কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ করে কম টিকাদান কভারেজসম্পন্ন এলাকা ছাড়াও বস্তি, ভাসমান ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর শিশুদের শনাক্ত করতে স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

হাম ও রুবেলার (এমআর) শতভাগ টিকাদান নিশ্চিতে শনিবার নগর ভবনে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ডিএসসিসি সূত্রে জানা গেছে, মূল ক্যাম্পেইন শুরুর আগে গত ১৪ থেকে ২৪ সেপ্টেম্বর পরিচালিত প্রাথমিক অনুসন্ধান কার্যক্রমে ৩ হাজার ১১৫ জন বাদ পড়া শিশুকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৮৪ জন শিশুকে ইতোমধ্যে টিকা দেয়া হয়েছে। অবশিষ্ট ২৩১ জন শিশুকেও দ্রুত টিকার আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এই অবস্থায় ডিএসসিসি এলাকার সব অভিভাবক ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে শনিবার সকালে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৮৫ লাখ ৮৩৩ শিশুকে টিকা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, অনেক মা কর্মজীবী হওয়ায় দিনের বেলায় সন্তানকে নিয়ে টিকাদান কেন্দ্রে আসতে পারেন না। তাদের বিষয়টি বিবেচনা করে বন্ধের দিনেও টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যার পরও টিকাদান কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্য রয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি