৪ মে ২০২৬

বাবাকে বাঁচাতে রিয়াদের আকুতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাবাকে বাঁচাতে রিয়াদের আকুতি

জবি থেকে সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী রিয়াদের বাবা দূরারারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত। তাই হতদরিদ্র বাবা কে বাচাঁতে মানবিক সহায্যের আকুতি জানিয়েছেন রিয়াদ।

ঢাকার বিভিন্ন হাসপাতালের চিকিৎসকের চিকিৎসা ব্যবস্থা পত্র থেকে জানা যায়, রিয়াদের বাবা লিভার ক্যান্সারে আক্রান্ত। তার বাবার চিকিৎসা করার জন্য প্রায় ১০ লাখা টাকার প্রয়োজন। যা তাদের পরিবারের পক্ষে ব্যয় করা যথারীতি অসম্ভব। এদিকে টিউশনী আর একটি রেস্টুরেন্টে কাজ করেই চলছিল রিয়াদের পড়াশুনা । এরই মধ্যে তার বাবার ক্যান্সার ধরা পরে। বাড়িতে যা কিছু ছিল তার প্রায় সবই বিক্রি করে এতোদিন চিকিৎসার ব্যয় বহন করা হয়েছে।

এবিষয়ে রিয়াদ বলেন, আমার ইচ্ছা ছিলো পড়াশোনা শেষে ভালো চাকরি নিয়ে হাল ধরব পরিবারের। সেভাবেই এগুচ্ছোলো জীবন। কিন্তু সাজানো গোছানো জীবনে কালবৈশাখীর ঝড় নিয়ে আসলো পরিবারের একমাত্র উপার্জনকারী বাবার ক্যান্সারের খবর।

জবির ইতাহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রিয়াদের পরিবার থাকে নীলফামারী জেলার ডিমলা উপজলায়। বর্তমানে রিয়াদের বাবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। চিকিৎসা খরচ এত টাকা বহনের কূলকিনারা না পেয়ে বাবাবে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন রিয়াদ। সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ ও ডাচ্ বাংলা ব্যাংক মোবাইল অ্যাকাউন্ট ০১৭৯১-৮২২-৬২৮।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি